হোম > সারা দেশ > ময়মনসিংহ

চেক জালিয়াতি মামলায় সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুর শহর থেকে চেক জালিয়াতি মামলায় জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে তাকে গ্রেপ্তারের পর মেলান্দহ থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার অধ্যাপক হারুন অর রশিদ (৬৫) মেলান্দহ পৌরসভার ফুলছেন্না গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। বর্তমানে মেলান্দহ হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক এবং জামালপুর এভার গ্রিন হাসপাতালের পরিচালক।

জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক জাকিউল ইসলাম জানান, বিভিন্ন ব্যক্তির সঙ্গে অর্থ কেলেঙ্কারিসহ নানা অভিযোগ ওঠায় প্রায় চার বছর আগে হারুন অর রশিদকে দল থেকে বহিষ্কার করা হয়।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, এরশাদ নামের এক ব্যক্তির দায়ের করা ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় হারুন অর রশিদ এক বছরের দণ্ডপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি ছিলেন। সোমবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৯ বছর ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম, তবুও মিলছে বেতন-ভাতা

ভালুকায় অল্প বেতনে খাটছে শিশু শ্রমিক

লেখাপড়ার ফাঁকে ভ্রাম্যমাণ পোশাকের দোকান

হাওরে মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে: সালাউদ্দিন টুকু

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে