হোম > সারা দেশ > ময়মনসিংহ

আবারও বহিষ্কার যুবদলনেতা, এবার অভিযোগ নারী নির্যাতনের

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

আবারও দল থেকে বহিষ্কার হয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল। মা-বাবাকে মারধরের ঘটনার পর এবার এক বিধবা নারীকে মারধরের অভিযোগে কেন্দ্রীয় যুবদল তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।

মোজাম্মেল হক সোহেল উপজেলার বিক্রমশ্রী গ্রামের তারা মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার রাতে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক পূজামণ্ডপ পরিদর্শনে বারহাট্টায় যান। এ সময় অর্চনা রানী দাস নামের এক বিধবা নারী সংসদ সদস্যের পা জড়িয়ে ধরে সোহেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে গত ৪ জুলাই নিজের মা-বাবাকে পেটানোর অভিযোগে বহিষ্কর হয়েছিলেন সোহেল। পরে মা-বাবাকে সঙ্গে নিয়ে কেন্দ্রে তদবির করে গত ৩০ জুলাই বহিষ্কারাদেশ প্রত্যাহার করিয়ে দলে ফেরেন তিনি। দলে ফেরার তিন মাসের মাথায় আবারও নারী নির্যাতনের অভিযোগে বহিষ্কার হলেন তিনি।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই