হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৩ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর

জুলাই আন্দোলনের বিষ্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি সাবেক ইসলামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল ও পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক কায়সার মাহমুদ রানা আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের বিষ্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি এই তিনজন আত্মগোপনে ছিলেন। দেশে নতুন সরকার গঠনের পর তারা বৃহস্পতিবার জামালপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন।

শোনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বৃহস্পতিবার বিকালে তাদেরকে জামালপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু