হোম > সারা দেশ > ময়মনসিংহ

ড্রোন ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি, জামালপুর

ছবি: আমার দেশ।

ড্রোন ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকালে জামালপুরের বকশীগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ গত ১ জানুয়ারি দুপুরে মাদারগঞ্জের হাওয়াই রোড ‘কাপ-পিরিচ’ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনি প্রচার মিছিল ড্রোন ব্যবহার করে ভিডিও করায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন- ‘নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু