হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন বিদ্যুৎ মন্ত্রীর

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় আবাসিক পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করা হয়। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রকল্পের উদ্বোধন করেন।

জানা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এর মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা সোহেল রানার বাড়িতে পাঁচ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। ছাদে বা পিলার বসিয়ে ডোমেস্টিক রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের বিদ্যুৎ চাহিদা পূরণ করে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যাবে। একটি সোলারের নির্ধারিত মূল্যের ২০ শতাংশ টাকা গ্রাহক জমা দিবে। আর বাকি টাকা ইডকল এবং বিআইএফএফএল লোন হিসাবে দিবে। পরে কিস্তিতে ওই টাকা শোধ করতে হবে।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই