হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ওমর ফারুক নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকারবাড়ি মোড় বাউসী কেন্দুয়া সড়কের পাশে আব্দুল হান্নান মাস্টারের গভীর ডোবায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্যানচালকের লাশ ও ভ্যান উদ্ধার করেছেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধরাটি গাড়ো বাজার এলাকার গাড়ো সম্প্রদায়ের হেমন্তের ছেলে দ্বিজেন ধর্মান্তরিত হয়ে ওমর ফারুক (৩৫) নাম ধারণ করেন। তিনি খালেকের মোড়ের রফিক ফকিরের মুরগির ফার্মে সারা দিন কাজ করে সন্ধ্যার পর অটোভ্যান চালাতেন। সোমবার রাতে ওমর ফারুক বাড়ি ফেরার পথে সেঙ্গুয়া সরকারবাড়ি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ ডোবার পানিতে তলিয়ে যান।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্যানগাড়িসহ চালকের লাশ উদ্ধার করে। পরে পুলিশ এসে সুরতহাল করে লাশ ও অটোভ্যান থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নবমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি গারো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এছাড়া তিনি উপজেলার খালেকের মোড় এলাকার রফিক ফকিরের পোল্ট্রি ফার্মে কাজ করতেন। নিহত ওমর ফারুক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দীপ্তী (ভাটি গারো বাজার) গ্রামের হেমন্তের ছেলে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে ওমর ফারুকের মরদেহ এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। পরে লাশ সরিষাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

নালিতাবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে এক নারীর মৃত্যু

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরাল সেই ওসি প্রত্যাহার

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

গফরগাঁওয়ে ইমামের ওপর নৃশংস হামলা, অভিযুক্ত আটক

অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার