হোম > সারা দেশ > ময়মনসিংহ

আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেননি অন্তর

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

আগস্টে আহত অন্তর

ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি মো. আলী হোসেন অন্তর। তিনি নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রজনতা উপজেলার বুড়াপীর মাজার এলাকায় আওয়ামী সরকারের বিরুদ্ধে মিছিল করে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন তাদের উপর হামলা করলে আলী হোসেন অন্তর গুরুতর আহত হন। পুলিশ ও আওয়ামী কর্মীদের ভয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেননি তিনি। নিরুপায় হয়ে উপজেলার কাইটাইল বাজারে পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেন অন্তর।

আহতের বাবা নজরুল ইসলাম জানান, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেয়া বিভিন্ন দলীয় মামলায় পলাতক ছিলাম। গত ৪ আগস্ট আমার ছেলে আওয়ামী কর্মী দ্বারা আহত হয়। তাদের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি। পরে কাইটাইল বাজারে একজন পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়। আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি। আমার একটাই দাবি আমার ছেলেকে গেজেট ভুক্ত করে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হউক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব মাহির আকন্দ ফয়সাল জানান, ৪ আগস্ট আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি আলী হোসেন অন্তর আওয়ামী নেতাকর্মী দ্বারা বুড়াপীর মাজার এলাকায় আহত হয়েছিল। নতুন করে জুলাই যোদ্ধা তালিকা চাইলে তার জন্য আমরা সুপারিশ করা হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু