হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩য় দফায় পুকুরে বিষ দিয়ে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন

মোহনগঞ্জে

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

মাছ নিধন। ছবি: আমার দেশ

নেত্রকোণার মোহনগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি।

বুধবার মোহনগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার খুরশিমুল গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র সরকার (৫৩) দীর্ঘদিন ধরে খুরশিমুল এলাকায় তার বসতবাড়ির পাশের পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রাতে ৩য় দফায় অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুর পাড়ে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে তার সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ নিয়ে তৃতীয়বার তার পুকুরে বিষ দেওয়া হলো। এর আগে গত ২৬ আগস্ট একবার ৩ লাখ টাকা এবং ২৪ সেপ্টেম্বর আরেকবার ৫০ হাজার টাকার মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, পুকুরে বা বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধন এখন এলাকায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পরপরই এ ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মাছ চাষিরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় প্রশাসনের উচিত এ চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করা।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই