হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ তথ্য জানানো হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আয়োজিত এক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায়।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

সভায় আরও বক্তব্য দেন শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মানিক মজুমদার, ডিজিজ কন্ট্রোল কর্মকর্তা ডা. মীর কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ, ওসি (তদন্ত) মশিউর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ মো. ঈসহাক, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন এবং গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আজহারুল হকসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কার্যদিবসে পরিচালিত হবে। এ সময় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

কেন্দুয়ায় ৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস