হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

উপজেলা প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহের তারাকান্দা সদর এলাকায় বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মবসূচিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিলের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।

রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, গত কয়েকদিন ধরে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দুই গ্রুপের মারামারি বন্ধ করতে গিয়ে মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিল গ্রুপের এক কর্মী আহত হয়। এঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে আসছে।

রোববার বেলা ৩টায় বিএনপির দুই পক্ষ(মোতাহার গ্রুপ ও শাকিল গ্রুপ) কর্মসূচি ঘোষণা করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।

সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তার স্বার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

প্রশাসন জানান, ১৪৪ ধারা চলাকালে নির্ধারিত এলাকায় পাঁচজন বা তার অধিক ব্যক্তি কোনো ধরনের সমাবেশ বা জমায়েত করতে পারবেন না।

এমই

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু