হোম > সারা দেশ > ময়মনসিংহ

তারাকান্দা-আলালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার বকশীমুল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির নাম লুৎফর রহমান (৪৫)। তিনি নকলা পৌরসভার কায়দা দক্ষিণপাড়ার মৃত ইদ্রিস চেয়ারম্যানের ছেলে।

সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারণেই প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আজ সকালে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার আলালপুরে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানেও একজন নিহত হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টিপু সুলতান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। লাশ থানা হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু