হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে দিবালোকের ছিনতাইয়ের শিকার এক বৃদ্ধ অটোভ্যান চালকের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই। তাদের ব্যক্তিগত অর্থায়নে ওই চালকের হাতে নতুন একটি অটোভ্যান তুলে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে অটোভ্যান চালক আকালু মিয়ার হাতে নতুন ভ্যানটি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে ভ্যানটি তুলে দেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরসহ লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন অটোভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে আকালু মিয়া লন্ডন প্রবাসী দুই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ভ্যানটি ছিনতাই হওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। নতুন ভ্যান পেয়ে আবার কাজ শুরু করতে পারব।”

উল্লেখ্য, গত ৬ মার্চ বিকালে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় দুই দুর্বৃত্ত প্রকাশ্যে বৃদ্ধ আকালু মিয়ার কাছ থেকে তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি নিয়ে তার আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

পরে লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও সাইদুর রহমান মানবিক দৃষ্টান্ত স্থাপন করে নিজস্ব অর্থায়নে আকালু মিয়ার জন্য একটি নতুন অটোভ্যান কিনে দেওয়ার ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে ভ্যানটি হস্তান্তর করা হয়।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু