হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় দুই বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র ঢাকা-ময়মনসিংহ মহাসড় প্রায় একঘন্টা অবরোধ করে রাখে গামেন্টস শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। এতে চরম দুর্ভোগে পরে পথচারী ও অফিসগামী মানুষ।

শ্রমিকরা জানান রোববার সকালে গাজীপুর থেকে পিএ নীট কারখানার শ্রমিকবাহী বাস ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় কারখানায় আসার পথে ময়মনসিংহ গামী সৌখিন পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে। এতে দুই বাসের শ্রমিকদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সৌখিন পরিবনের শ্রমিকরা গামেন্টস শ্রমিকবাহী বাসের হেল্পার আমিনুলকে জোড় করে তুলে নিয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পিএ নীট কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই