হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণার দুর্গাপুরে বসতঘর থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের ঘর থেকে দুই লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিনবছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। ঝুমা স্বামী সোহাগসহ বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে খাওয়ার পর দুজনেই ঘুমাতে যান। পরদিন সকাল পৌনে ৬টার দিকে অন্যরা টের পেয়ে ঘরের ভেতর ধরণার সাথে রশিতে সোহাগ-ঝুমার লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলা যাবে। তবে এই মৃত্যুর ঘটনা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা