হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় ৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)

নেত্রকোণার কেন্দুয়ায় ৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ফুটবল সমর্থকরা। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমর্থকরা।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী শতাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে, হাতে পতাকা ও ব্যানার নিয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। শোভাযাত্রাটি কেন্দুয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনকে ঘিরে ফুটবল-প্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারাও এ দৃশ্য উপভোগ করেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের উদ্দেশ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ৩০০ ফুট দীর্ঘ পতাকা বহন করে তারা উপজেলার ফুটবল-প্রেমীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনার প্রতি সেই ভালোবাসার প্রকাশ হিসেবেই তারা এই আয়োজন করেছেন।

স্থানীয় ক্রীড়া-প্রেমীরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই