হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট ঘোষণায় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা।

২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা। বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা।

এ সময় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তথ্যও তুলে ধরা হয়। সংশোধিত বাজেটে রাজস্ব আয় ছিল ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা এবং রাজস্ব ব্যয় ছিল ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা।

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা আক্তার, স্থানীয় সাংবাদিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেডএম

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা