হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা আক্তার কণা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮ টা ২৫ মিনিটে পৌর এলাকার স্টেশন রোডস্থ সুজিত স্টোরসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারী গৌরীপুর পৌর এলাকার নতুন বাজার এলাকাধীন বাড়ীওয়ালাপাড়া‘র মৃত আ. আজিজ সর্দারের মেয়ে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, ‘আমারা বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম-ঢাকাগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে মাদকের একটি বড় চালান আসছে গৌরীপুর রেলওয়ে স্টেশনে। খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মো. মহসিন হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রেলওয়ে স্টেশনে পৌঁছালেও ট্রন চলে যাওয়ার পর স্টেশন অনেকটা ফাঁকা হয়ে যায়। পরে স্টেশন থেকে নার্সের এপ্রোন পরিহিত সন্দেহভাজন এক নারীকে রিকশাযোগে দ্রুত বের হয়ে যাওয়ার সময় তাকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই নারী দৌড়ে পালাতে গেলে অভিযানের সঙ্গে থাকা মহিলা কনস্টেবল দিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৫ (১) ধারার অপরাধে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক নারীকে আদালতে পাঠানোর আইনি প্রস্তুতি চলছে।

তিনি জানান, আটক ওই নারী কৌশলে দীর্ঘদিন ধরে বিজয় এক্সপ্রেস ট্রেনযোগে চট্টগ্রাম থেকে গৌরীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদকের সঙ্গে তার সংশ্লীষ্টতার কথা স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, আটক নারীকে আরো জিজ্ঞাসাদের প্রয়োজন আছে। তার েই মাদক চালানের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু