হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীবদী (শেরপুর)

ছবি: আমার দেশ।

শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোণা নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে। একইদিন প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।

চোরাই পথে আনা ১৯২ বোতল মদের আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা।

জানা যায়, শেরপুরের কর্ণঝোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা আমদানি নিষিদ্ধ মদ ফেলে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, ‘শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি সদস্যরা।’

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু