হোম > সারা দেশ > ময়মনসিংহ

কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় মিলল সরকারি ওষুধের স্তুপ

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের ইসলামপুরে সরকারি ডোবায় মিলেছে সরকারি ওষুধের স্তুপ। দুই দিন ধরে বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশে এসব ওষুধ ভাসতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, যেসব ওষুধ গরিব রোগীদের পাওয়ার কথা, সেগুলোই অবহেলায় ফেলে রাখা হয়েছে পানিতে। ঘটনাটি জানাজানি হলে কেউ মোবাইলে ছবি ধারন করেন কেউবা ক্ষোভ প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায়, ডোবাজুড়ে ছড়িয়ে রয়েছে ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ নানা ধরনের সরকারি ওষুধ। অনেক ওষুধের গায়ে স্পষ্টভাবে ‘সরকারি সরবরাহ’ লেখা রয়েছে।

ধনতলা গ্রামের বাসিন্দা জমিলা খাতুন বলেন, বেশিরভাগ সময় ক্লিনিক বন্ধ থাকে। এক-দেড় মাইল হেঁটে গিয়ে ওষুধ না পেয়ে ফিরতে হয়। আর সেই ওষুধই এখন ডোবায় পড়ে আছে।

ক্লিনিকের পাশের বাসিন্দা রোকেয়া খাতুনের প্রশ্ন, ক্লিনিকে গেলে বলে ওষুধ নেই, সরকার দেয় না। তাহলে এত ওষুধ এলো কোথা থেকে? এগুলো পেলে গরিব মানুষের কত উপকার হতো!

এ বিষয়ে ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, আমি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এসব ওষুধ সম্পর্কে আমার কিছু জানা নেই। এখানে আরো দুজন দায়িত্বে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম আবু তাহের বলেন, ঘটনাটি আমার জানা নেই। যদি সত্য হয়ে থাকে, তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ