হোম > সারা দেশ > ময়মনসিংহ

পরিবারে সবাইকে অজ্ঞান করে ৩৫ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহ ভালুকার মো. রফিকুল ইসলাম সরকার রনুর বাড়ির আটজনকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিরাপদে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়ায় এ ঘটনা ঘটে।

আশংকাজনক অবস্থায় অজ্ঞান দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মো. রফিকুল ইসলাম সরকার রনু (৬০), স্ত্রী রহিমা খাতুন (৫৫), তার প্রবাসী দু’ছেলের বউ ইতি আক্তার (২৫), বিপাশা আক্তার (১৮), নাতি জিম (৯), নতনী তানহা আক্তার (৭), অতিথি রফিকুল ইসলামের ছেলের শ্বশুর বাবুল খান (৫৫) ও শ্বাশুড়ি রিনা আক্তার (৪৫) শুক্রবার সকালের খাবার খাওয়ার প্রায় দু’ঘন্টা পর থেকে তাদের ঘুমঘুম ভাব লাগতে শুরু করে। পরে সকলেই সন্ধ্যা রাতে ঘুমিয়ে অচেতন হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমিরার ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিরাপদে পালিয়ে যায়। রাত ২টার দিকে ইতি কিছুটা চেতনা ফিরে পেলে তিনি ঘরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। পরে মোবাইলে ঘটনাটি তার এক স্বজনকে জানান।

স্বজন এসে এ অবস্থা দেখে ৯৯৯-এ কল দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে, চেতনানাশকে অজ্ঞান আটজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আশংকাজনক অবস্থায় বাবুল খান ও রহিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। ভালুকা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রাতেই খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা