হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিয়মের বাইরে খাজনা আদায় করলে চাঁদাবাজির মামলা

ঈশ্বরগঞ্জে এমপি মাজেদ বাবু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বাজারে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নির্ধারিত চার্ট ছাড়া এবং নিয়মের বাইরে খাজনা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। মুহূর্তেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

স্ট্যাটাসে এমপি মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের সব বাজারে খাজনার নির্ধারিত চার্ট টানাতে হবে। চার্ট টানানোর আগে কেউ খাজনা দেবেন না—এমন আহ্বানও জানান তিনি। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ হারে খাজনা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও সতর্ক করে বলেন, ‘যারা বাজার ইজারা নিয়েছেন, তাদের কেউ যদি নিয়মের বাইরে খাজনা আদায় করেন, প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হবে।’

এ ঘোষণার পর ঈশ্বরগঞ্জজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে এটিকে সাহসী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

স্ট্যাটাসের মন্তব্য ঘরে সাঈদ আল রুবেল নামে একজন লেখেন, ‘এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী পাঁচ বছর পর আপনার কোনো কর্মী লাগবে না। জনগণ পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে আপনাকে ভোট দিয়ে আসবে।’

আশেক মাহমুদ শাকিল নামে আরেকজন মন্তব্য করেন, “চাঁদাবাজ সাবধান, খেলা শুরু হয়ে গেছে!”

প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সাত শতাধিক মন্তব্য পড়ে, যেখানে অধিকাংশই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু