হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া-৬ আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের কর্মী আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফুলবাড়িয়া উপজেলার একটি স্থানীয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের নির্বাচনি প্রচারের সময় জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের মামাতো ভাই আলামিনের নেতৃত্বে তিনজন যুবক আশিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থকদের দাবি, এলাকায় তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে ঈর্ষান্বিত হয়ে জামায়াত প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই এ হামলা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

হামলার বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি স্থানীয় প্রশাসন ও নির্বাচনি অনুসন্ধান কমিটিকে অবহিত করার প্রক্রিয়া চলছে। তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে, অভিযুক্ত আলামিন কিংবা জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মাহমুদ আমার দেশকে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু