হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এর আগে ওই দিন বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকার আব্দুর রফিকের ছেলে আল-নাফি (৮) এবং একই এলাকার মন্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। নিহত দুই শিশু পার্শ্ববর্তী ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী এবং সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে নাফি ও রিফাত পুকুরে গোসল করতে নামে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

দুবছর ধরে বন্ধ ত্রিশাল উপজেলা পরিষদ ভবনের নির্মাণকাজ

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁওয়ে কলেজছাত্র হত্যায় অস্ত্রসহ যুবলীগের কর্মী আটক

নেত্রকোনায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

ফুলবাড়িয়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কলমাকান্দায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জামালপুর-কুড়িগ্রাম সীমান্তে এক রাতে শতাধিক পুশইনের চেষ্টা

সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

জন্মদিনের কেট কেটে ফেরার পথে কলেজছাত্রকে হত্যা