হোম > সারা দেশ > ময়মনসিংহ

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদন উপজেলায় গত সপ্তাহে ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

রোববার দুপুরে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সামনে কিলাকিল্লে হাওর পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বালালী গ্রামের সামনে তলার হাওরেও যান এবং কৃষকদের সঙ্গে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন।

এ সময় এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি হাওর এলাকায় নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে জমিতে সেচের সুবিধা বৃদ্ধি পায় এবং খাল-বিলে মাছের উৎপাদন বাড়ে।

এর আগে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, “পোনামাছ মারা যাবে না, খাল-বিল শুকিয়ে মাছ ধরা যাবে না, বিষ প্রয়োগ করে মাছ শিকার করা যাবে না।” তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীদের পুলিশে ধরিয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, “এখানে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত—কিছুই দেখার বিষয় নয়। আমি দেখবো কে অন্যায় করে। অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না।”

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু