হোম > সারা দেশ > ময়মনসিংহ

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জেসমিন আক্তার (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের চেরাগ আলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বিলবালিয়া গ্রামের তিন সন্তানের জননী জেসমিন আক্তার বাবার বাড়ি থেকে স্বামী এরশাদ আলীর সঙ্গে চালকসহ তিনজন মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। চেরাগ আলী মোড়ের পূর্ব পাশের রাস্তার একটি গতিরোধক (বিট) পার হওয়ার সময় সজোরে ঝাঁকুনি লাগে।

এতে দ্রুতগতির কারণে মোটরসাইকেলের পেছনে বসে থাকা জেসমিন আক্তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনিকা বর্ষা জানান, জেসমিন আক্তারকে অত্যন্ত গুরুতর ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাগ্নে জুয়েল জানান, মোটরসাইকেলটি তার খালু হানিফ উদ্দিন চালাচ্ছিলেন এবং মাঝখানে তার মামা এরশাদ আলী বসে ছিলেন। জেসমিন আক্তার সবার পেছনে গাদাগাদি করে বসা এবং কাউকে শক্ত করে না ধরার কারণে গতিরোধক পার হওয়ার সময় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।

সরিষাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু