হোম > সারা দেশ > ময়মনসিংহ

নারী পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২, উদ্ধার ৩ তরুণী

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য সন্দেহে চীনা নাগরিকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় তিন তরুণীকে উদ্ধার করা হয়।

সোমবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি উই হাও এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, ১ সেপ্টেম্বর পোশাককর্মী আলফা আক্তারকে বিয়ে করেন লি উই হাও। আগামী ২০ সেপ্টেম্বর চীন যাওয়ার পরিকল্পনা ছিল তার। রোববার (১৪ সেপ্টেম্বর) সহযোগী ফরিদুলসহ আরো দু’নারীকে নিয়ে আলফার কমলপুর এলাকার বাড়িতে যান লি উই হাও।

এসময় আলফার পরিবারের সদস্যরা লি উই হাওয়ের আচরণে সন্দেহ প্রকাশ করে পাসপোর্ট ও ভিসা দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে না পারায় স্থানীয়রা তাকে ও ফরিদুলকে আটক করে থানায় দেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মানব পাচার অপরাধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের