হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছয়বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) মারা গেছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

একই দিন বাদ যোহর ঢাকায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। রোববার ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারী হাই স্কুল মাঠ এবং বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে দাফন করা হবে।

মরহুমের বড় ছেলে ইমদাদুল হক সেলিম তার ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন তিনি।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই