হোম > সারা দেশ > ময়মনসিংহ

গলায় ম্যাজিক বল আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি ম্যাজিক বল গিলে ফেলে শিশু ইরামনি। বলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার পরিবারের নজরে আসে। পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বলটি বের করা সম্ভব হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সালেহ মেহেদী বলেন, ম্যাজিক বল শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় বের করা সম্ভব হয়নি। শিশুটিকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে জামালপুর হাসপাতালে নেয়ার পথে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু