হোম > সারা দেশ > ময়মনসিংহ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ধানের খলায় কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও দুই নারী গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন।

​শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​নিহত মহব্বত খা কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান স্তুপ করছিলেন তিনি। ঠিক তখনই প্রচণ্ড শব্দে আকস্মিক একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়ে। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ভয়াবহ এই বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৪)। বজ্রাঘাতে তার ডান হাত ঝলসে গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

হঠাৎ এই বজ্রপাতে মহব্বত খার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, ঘটনার খবর পেয়েই আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের তথ্য জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২

আইনজীবী চেম্বার থেকে অস্ত্র-গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার