হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জেলা প্রতিনিধি, শেরপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া নির্বাচনে দাখিল করা জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে শেরপুর-৩ আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী টিকে রইলেন।

বৈধ অন্য প্রার্থীরা হলেন- বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। পরদিন ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে বৈধ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়নপত্র বাছাইকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস।

উল্লেখ, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।

১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা

পুশইন ঠেকাতে সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে স্থানীয়রা

সড়কে নেচে-গেয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস, যান চলাচলে বিঘ্ন

মাদারগঞ্জে ২১ ঘণ্টা বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাসচালককে মারধরের জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত

ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-বিএনপির শোডাউন

জামালপুরে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, শাস্তির দাবিতে ছাত্রদল-বিএনপির শোডাউন

‘দালাল’ বলায় ডিসি অফিসে দুই বিএনপি নেতার মারামারি, আহত ১

ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা