হোম > সারা দেশ > ময়মনসিংহ

অষ্টগ্রামে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওরে এ দুঃঘটনা ঘটে।

নিখোঁজ ইমান মিয়া অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইমাম মিয়াসহ ৪ জন ধাওয়াল মিলে (ধান কাটা শ্রমিক) স্থানীয় কৃষক জাকারিয়ার জমির বোরো ধান কাটতে নূরপুর হাওরে যান।

দুপুরের দিকে হাওরে হঠাৎ করে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। এ সময় শ্রমিকরা নৌকা নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক সাঁতরে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালেও, নিখোঁজ হন ইমান মিয়া।

পরে, ঝড় থামলে খবর পেয়ে তার স্বজনরা হাওরে খোঁজাখুঁজি শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইমাম মিয়ার সন্ধান মিলেনি।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

এমএইচ

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক