শেরপুরের নালিতাবাড়ীর নকলায় ডোবা থেকে সমলা বেগম (৭০) নামে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে শেরপুরের নকলা থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বারমাইসা খিচা গ্রামের ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সমলা বেগম ওই গ্রামের মৃত জাফর আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সমলা বেগম মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়ান। কখনো কখনো বাড়ি থেকে বেরে হয়ে দু-এক দিন পর বাড়ি ফিরেন।
শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরে শনিবার বেলা বারোটার দিকে বাড়ির পূর্বদিকের একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।
এমই