হোম > সারা দেশ > ময়মনসিংহ

মোহনগঞ্জে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় প্রশ্নের মুখে প্রধান শিক্ষক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি: আমার দেশ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার সকালে বিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই জাতীয় পতাকা পূর্ণদণ্ডে উত্তোলন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত পতাকাটি পূর্ণদণ্ডেই ছিল। পরে বিষয়টি জানাজানি হলে বেলা পৌনে দুইটার দিকে তা অর্ধনমিত করা হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও বিদ্যালয়ে সকাল থেকেই তা পূর্ণদণ্ডে উত্তোলন করা হয়। বিষয়টি নজরে আসার পর পতাকা অর্ধনমিত করা হয়। তারা এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে বুধবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে সরকারি নির্দেশনাও পাঠানো হয়। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি প্রধান শিক্ষককে ফোন করেন। এ সময় প্রধান শিক্ষক অসাবধানতাবশত জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিলে দুপুরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

উল্লেখ, কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানি গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ সরকার বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই