হোম > সারা দেশ > ময়মনসিংহ

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান।

গ্রেপ্তার হওয়া সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং দুরমুট ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২

আইনজীবী চেম্বার থেকে অস্ত্র-গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

হত্যার পর বাবার মোবাইল থেকে মেয়েকে ফোন

গৌরীপুরে পুকুরে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু