হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি হাফেজ জোনায়েদ আহমেদসহ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার রাত ৮টায় মোহনগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ঈসমাইল, ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের সভাপতি হাফেজ উসমান গণি, উপজেলা সদস্য পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ শিবলী, মো. আনোয়ার হোসেন, মো. সুলতান মিয়া, আবুল কাশেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন, মোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া, মো. আব্দুল্লাহ, আওলাদ হোসেনসহ আরও অনেকে।

নবাগত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন এবং নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী আল হেলাল তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা নায়েবে আমির এটিএম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রীকে অপহরণচেষ্টায় তরুণী আটক

দেওয়ানগঞ্জে মাদক সেবন করায় দুই যুবককে কারাদণ্ড

নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও কসমেটিক পণ্য উদ্ধার

সৌদি আরবে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি বাংলাদেশি যুবকের

মদনে সেই শিক্ষক গ্রেপ্তার, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত আসামি নির্ধারণের দাবি

নেত্রকোনায় শিশু ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পোস্ট, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

মাদক-সন্ত্রাসের পক্ষে কোনো তদবীর নয়: এমপি হিলালী