হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

ফয়জুর রহমান ফরহাদ, ত্রিশাল (ময়মনসিংহ)

ত্রিশালে নজরুলজয়ন্তী উপলক্ষে চলছে প্রস্তুতি। ছবি: আমার দেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি ইতোমধ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) কড়া নজরদারি শুরু হয়েছে। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমিতে দুপুর ১২টায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বর্ণিল সাজে সাজানো হয়েছে সভাস্থল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল ইসলামসহ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠের পরিচর্যা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক সড়কদ্বীপ নতুন রঙের প্রলেপ ও ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবের রহমান একাধিকবার সভাস্থল ও আশপাশ এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারক করছেন তারা। স্থানীয় এমপি ডা. মাহবুবুর রহমান লিটন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে ব্যাপক কর্মতৎপরতা।

ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ১২৭তম নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মেলাসহ আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আশা করি ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ত্রিশাল উপজেলায় নজরুল একাডেমি প্রাঙ্গণে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটবে। প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ত্রিশালে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নজরুল একাডেমি প্রাঙ্গণে নজরুল জন্মবার্ষিকী ঘিরে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক স্টল বসবে। স্টল দেখার জন্য ইতোমধ্যে মানুষের আনাগোনা বেড়েছে।

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা