হোম > সারা দেশ > ময়মনসিংহ

মামলা থেকে অব্যাহতি পেলেন ১১ আইনজীবী

সাইবার নিরাপত্তা আইন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে সাইবার নিরাপত্তা আইনের মামলায় ১১ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার এ রায় দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আকতার।

আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি মো. নূরুল হক, রেজাউল করিম চৌধুরী, ওসমান গনি মল্লিক মাখন, মাহবুবুর রশিদ তামান্না, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুল ইসলাম, তফাজ্জল হোসেন, আহসান উল্লাহ আনার, জহিরুল ইসলাম ও শামসুন্নাহার। এ মামলায় দুই মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন ওসমান ও তোফাজ্জল।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রবিউল আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়ায় গত বছরের সেপ্টেম্বরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সদস্যসচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ। দীর্ঘ শুনানি শেষে পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে তাদের সবাইকে অব্যাহতি দেন বিচারক।

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু