হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলের ছয়তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ছয়তলা থেকে লাফ দিয়ে মৌসুমি আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মৌসুমি আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। একপর্যায়ে তিনি নতুন ভবনের ছয়তলায় উঠে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই ইউসুফ আলী বলেন, গত দেড় বছর ধরে আমার বোন মানসিক সমস্যায় ভুগছিল। নিয়মিত চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও পাঁচ দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়ে। তাই আজ সকালে মায়ের সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়।” তিনি আরো জানান, তিনি ভালুকার মাস্টারবাড়িতে অবস্থিত স্কয়ার প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রওনা হয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে ওই তরুণী নিজে থেকেই নিচে পড়ে গিয়ে মারা গেছেন বলে জানা গেছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না: ডেপুটি স্পিকার

জামালপুরে চামড়ার বাজারে এবারো সিন্ডিকেটের দৌরাত্ম্য

পাঁচদিন ধরে বিদ্যুৎহীন মাদারগঞ্জের ২৫০ পরিবার

স্বজনের জানাজায় যাওয়ার পথে নিজেই ফিরলেন লাশ হয়ে

নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় জেলে নিহত

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী ‎‎

৩৬ ঘণ্টারও বেশি বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি