হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় মাদকসেবীর ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী খুন

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় মাদকসেবীর ছুরিকাঘাতে রবীন্দ্র ঋষি নামের এক সেলুন ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট পোশাক কারখানার সামনে মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হত্যাকারী সাদ্দাম হোসেন সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন। রবীন্দ্র প্রাণে বাঁচতে পাশেই সাদ্দামের বাবা বাবুলের দোকানে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে সাদ্দাম পালিয়ে যান।

রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়ায় বাসা ভাড়া নিয়ে সেলুনের ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী সুচিত্রা জানান, সাদ্দাম নেশা করার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং ফ্রিতে চুল কাটাতেন। ভয়ে তার স্বামী তাকে টাকা ও ফ্রিতে চুল কেটে দিতেন। কিন্তু কয়েক দিন আগে তার স্বামী টাকা দেওয়া ও ফ্রিতে চুল কাটা বন্ধ করে দেন। এ নিয়ে তার সঙ্গে সাদ্দামের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরেই সাদ্দাম তাকে হত্যা করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই