হোম > সারা দেশ > ময়মনসিংহ

জলাবদ্ধতার প্রতিবাদে রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি, জামালপুর

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর শহরে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার দুপুরে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় ৪০ মিনিট আটকা পড়ে। একই সঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেন।

তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

স্থানীয় বাসিন্দা মুন্না, জুয়েল মিয়া ও আব্দুল হালিম জানান, ১০ থেকে ১২ দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টানা জলাবদ্ধতার কারণে ঘরে রান্না করা, চলাচল এমনকি শিশুদের স্কুলে পাঠানো যাচ্ছে না।

এ বিষয়ে জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল হক বলেন, অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে।

এমই

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজৎ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু