হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা নামকস্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরনে প্যান্ট ছিল, তবে গায়ে কোনো জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। লাশের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় ওই লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ১০টার দিকে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহতের পরিচয় শনাক্তকরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির নাম মো. কাওছার আলম। তিনি রংপুরের দিনাজপুর উপজেলার বিরামপুর উপজেলার মো. জামেদ আলীর ছেলে।

তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পাগলা থানার ওসি আমিনুল ইসলাম।

এএস

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই