হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে অবশেষে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিয়েছেন বিএনপি নেতারা।

সূত্র জানায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের হাতে ভিজিএফ কার্ড তুলে ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পরে বিতর্কের মুখে চার হাজারের বেশি কার্ড চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের কাছে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড হস্তান্তর করেন স্থানীয় বিএনপি নেতারা।

তবে শুরু থেকেই কার্ড গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন বিএনপি নেতারা।

বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, দলীয় কোনো নির্দেশনা না থাকায় কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে আমরা চলে আসি। বিএনপির কোনো নেতাকর্মী ভিজিএফ কার্ড নেয়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সও শুরু থেকেই দলীয়ভাবে কার্ড নেওয়ার অভিযোগ নাকচ করে আসছিলেন।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের কাছে দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি বিধি অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২