হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় রাতের আঁধারে জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে আদিবাসী পরিবারের প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া গ্রামে। এ ব্যাপারে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগকারী শ্রী নিরাঞ্জন সরকার জানান, উপজেলার ডাকাতিয়া গ্রামের ডাকাতিয়া মৌজায় ৮৪৮৮ ও ৮৪৮৯ নম্বর দাগে পৈত্রিক সূত্রে পাওয়া তাদের ৬ একর জমি রয়েছে। ওই জমি তাদের পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু কিছু দিন যাবৎ স্থানীয় শফিকুল ইসলাম গংরা ওই জমিতে ঝামেলা সৃষ্টি করে জবরদখলের চেষ্টা করছে। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সামাজিক ফয়সালাকে অবজ্ঞা করে জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নিয়ে যায়। রাতে ধান কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ডাক চিৎকার শুরু করি। আমাদের ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় শ্রী নিরাঞ্জন সরকার অভিযুক্ত শাহিন মিয়া, আলম মিয়া, আবু সাইদ, রাউজুদ্দিন, শফিকুল ইসলাম, মো. রোস্তম আলী, কুদ্দুস মিয়া, আব্দুল মালেক ও সোরয়ার্দী ঠান্ডর নাম উল্লেখ করে আরো আজ্ঞাত ৬/৭ জনের নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধান কেটে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। ওই জমির মালিকানা নিয়ে ঝামেলা রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিস দরবার করা হয়েছে। কোনো মিমাংসা হয়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু জমির ধান কেটে নিয়ে যাওয়ার আলামত পাওয়া গিয়েছে। তাদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেডএম

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন