হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  শনিবার সকাল ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করেছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, জামালপুর রেলওয়ে আওতাধীন নরুন্দি রেল স্টেশনের নলকুড়ি এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।

স্থানীয়রা জানান, নুর বানু বাড়ির পাশে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে । দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন,কানে কম শুনতেন ও চোখেও কম দেখতেন তিনি।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম আরো জানায়, শনিবার এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ