হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাচ্চু খান উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামের বাসিন্দা।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, রাতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন বাচ্চু খান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত বলেন,  হাসপাতালে আনার আগেই বাচ্চু খান মারা গেছেন।

সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

পুশইন ঠেকাতে অতন্দ্রপ্রহরীর ভূমিকায় জামালপুরের সীমান্তবাসী

বারহাট্টায় বজ্রপাতে যুবক নিহত

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু