হোম > সারা দেশ > ময়মনসিংহ

সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

অবৈধ পথে ভারতের যাওয়ার পর দালালের মাধ্যমে ফিরে আসার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা। একই সাথে তাদের বহন করতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ি এলাকার ১১১১ নং সীমানা পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী গোদাগাড়ি এলাকার বাংলাদেশী এই নাগরিকরা প্রায় এক বছর আগে অবৈধ পথে ভারতে যায়। সেখানে যাওয়ার পর তারা শ্রমিকের কাজ করতো। বর্তমানে ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় ধরা পড়ার ভয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী নালিতাবাড়ী উপজেলার কালাপানি সীমান্তের ১১১১ নং পিলারের কাছ দিয়ে শুক্রবার ভোর চারটার দিকে ৩০জন বাংলাদেশে প্রবেশ করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে। বাকীরা পাহাড়ের বিভিন্ন অংশে দৌড়ে পালিয়ে যায়। এদিকে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই