হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

ঈমামের রাজকীয় বিদায়

জামালপুরের ইসলামপুরে একটি মসজিদে দীর্ঘ ৪৫ বছর ইমামতি করার পর অবসর চাইলে মুসল্লীরা তাকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে ইমামকে এই সম্মানজনক বিদায় সংবর্ধনা এলাকায় বেশ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটি শুক্রবার (১১ জুলাই) জুম্মা নামাজের পর তাকে আনুষ্ঠানিকভাবে রাজকীয় সংবর্ধনার আয়োজন করে।

জানা যায়,ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের বাসিন্দা শাজাহান ইসলামী (৭৫) দীর্ঘ ৪৫ বছর ধরে একই এলাকার বাটিকামারী দক্ষিণপাড়া বড় জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন।

সম্প্রতি ইমাম সাহেবের শারীরিক অসুস্থতার কারণে ইমামতির দায়িত্ব থেকে মসজিদ কমিটির নিকট অব্যাহতির আবেদন চান।

এই সময় মসজিদ কমিটি ও মুসল্লীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত মুসল্লী ও এলাকাবাসীরা ইমামকে প্রাইভেটকার উঠিয়ে ও মোটরসাইকেলের বহর নিয়ে বাটিকামারী মহল্লা থেকে সওদাগরের রাইস মিল পর্যন্ত শোডাউন করেন।

বাটিকামারী দক্ষিণপাড়া জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি ও কাতার প্রবাসী জহিরুল ইসলাম জানান, তিন পুরুষ ধরে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে গেছেন শাজাহান হুজুরের পূর্বসূরিরা। প্রথমে তার দাদা, পরে তার বাবা এবং সর্বশেষ মাওলানা শাজাহান হুজুর দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেছেন। ইমামতির পাশাপাশি তিনি সামাজিক নানা কাজেও সম্পৃক্ত ছিলেন।

এব্যাপারে বাটিকামারী দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তা জানান, মাওলানা শাজাহান হুজুর জ্ঞানী ও গুণী মানুষ। তিনি মানুষকে দ্বিনের পথে দাওয়াত দিয়েছেন।

বিদায়ী ইমাম মাওলানা শাজাহান ইসলামী বলেন, বাটিকামারীর লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাতে আমি ঋণী হয়ে গেলাম। শারীরিক অসুস্থতার কারণেই মূলত ইমামতির দায়িত্ব ছেড়েছি। যতদিন বেঁচে থাকব, মুসল্লি ও এলাকাবাসীর এই বিদায়ী সংবর্ধনা আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু