হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সাপমারা গ্রামের খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার পাশে ও কাইলাটী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, জামাল মুন্সি উপজেলার সাপমারা একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক। রোববার ফজরের নামাজ শেষ করে তিনি সকাল সাড়ে ছয়টার দিকে মাদ্রাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টির শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় জামাল মুন্সিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একইদিন সকালে কালাটী গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নেত্রকোনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, আমতলা ইউনিয়নে জামাল মুন্সি নামে একজন মাদ্রাসা শিক্ষক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী