হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুর-৩ আসনে বৈধ ৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আমার দেশ অনলাইন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এসব প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ, জামায়াত মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদকে দাঁড়িপাল্লা এবং বাসদ মনোনীত প্রার্থী মিজানুর রহমানকে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এই আসনের মোট পাঁচজন বৈধ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ফলে এই আসনে মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বৈধ তিন প্রার্থীর মাঝে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রার্থীরা এখন প্রচার-প্রচারণা চালাতে কোনো বাঁধা নেই। আচরণবিধি মেনে প্রার্থীরা যেন প্রচার-প্রচারণা চালায়, সে জন্য তাদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচন বাতিল হয়। পরে নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল এই আসনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে।

কেন্দুয়ায় চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এমপির হুঁশিয়ারি

নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় মিলল সরকারি ওষুধের স্তুপ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মাদারগঞ্জে মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান, দুশ্চিন্তায় কৃষক

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু