হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল গ্রামের আকন্দ বাড়ি সীমানার ব্যারাকে কেন্দ্র করে,দেশের প্রখ্যাত একজন আলেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মুল অভিযুক্ত মোশারফ হোসেন(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ফুলবাড়ীয়া উপজেলার লক্ষিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমানার ব্যারাকে কেন্দ্র করে মোশাররফ হোসেন লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে বাইরাইয়া মারাত্মক যখম করে দেশের প্রখ্যাত একজন আলেমকে।

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করেন। রোববার সকালে কালিবাজাইল গ্রামের আকন্দ বাড়ীতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় কারী সাহেবের ছেলে কাউছার জামিল বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। ফুলবাড়িয়া থানা মামলা নং( ২৬) তাং ২৩-০৬-২০২৬।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, মারামারির ঘটনায় মঙ্গলবা রাতে আহতের ছেলে বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ

ইসলামপুরে লাগেজের ভেতরে যুবকের লাশ